1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিপিএলের দ্বিতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ২৬৫ Time View

36বৃষ্টির কারণে ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনের  কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দুটি। শনিবার দ্বিতীয় দিনের দুটি ম্যাচকেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

সাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই সারাদেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আজ সকালে বৃষ্টি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। আর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ দুটি মিরপুর থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি ইএসপিএন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ