1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৩১২ Time View

modiনয়াদিল্লী, ৩ নভেম্বর, ২০১৬ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিশ্বের সেরা পদ্ধতি হিসেবে’ বাংলাদেশের কমিউনিটি ভিত্তিক সাইক্লোন প্রিপেয়ার্ডনেস কার্যক্রমের প্রশংসা করেছেন।
এখানে বিজ্ঞান ভবনে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক এশিয়ার মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশ সরকার বৃহৎ কমিউনিটি ভিত্তিক সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম চালু করেছে। এটি সাইক্লোনে প্রাণহানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
মোদি বলেন, ‘এটি এখন বিশ্বের সেরা পদ্ধতি হিসেবে বিবেচিত।’
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী, কর্মকর্তা এবং পরিবেশবাদীরা তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিয়েছে।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
মায়া চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের আগাম সতর্কতা প্রদান ব্যবস্থার দক্ষতা রয়েছে এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি আদর্শ মডেল স্থাপন করেছে।
তিনি বলেন, বাংলাদেশ সাইক্লোন ও বন্যায় ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষায় ৩৮৫১টি সাইক্লোন এবং ১৪২টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে।
সাইক্লোন ঝুঁকি মোকাবেলায় দেশে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং শহরাঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ৩২ হাজারেরও বেশী দক্ষ স্বেচ্ছাসেবী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ