1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বলিভিয়ার অপরাধে বিপদে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১২৩ Time View

3শেষ তিন ম্যাচে হেরে সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার পথ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। এবার বলিভিয়ার অপরাধে আরেক সমস্যায় পড়েছে মেসি-আগুয়েরোদের দল।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে গোলশূন্য ড্র এবং পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় বলিভিয়া। দুটি ম্যাচেই শেষের দিকে নেলসন কাবরেরাকে বদলি হিসেবে মাঠে নামায় দলটি। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার ইতোপূর্বে প্যারাগুয়ের জাতীয় দলের হয়ে খেলায় তার বৈধতা নিয়ে ফিফার কাছে অভিযোগ করে চিলি এবং পেরু। তদন্তের মাধ্যমে কাবরেরার অযোগ্যতার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে সংস্থাটি।

শাস্তি হিসেবে বলিভিয়ার থেকে ৪ পয়েন্ট কেড়ে নিয়েছে ফিফা। সেই সঙ্গে তাদের ১২ হাজার সুইফ ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। অন্যদিকে ওই দুই ম্যাচে পেরু ও চিলিকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। আর এতেই আর্জেন্টিনাকে টপকে পাঁচে চলে গেছে চিলি।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট তালিকার সেরা চার দল সরাসরি এবং পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পাবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ