1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

তূর্ণা ও প্রভাতী পাচ্ছে ‍লাল-সবুজ কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ২০৮ Time View

turnaসোনারবাংলা, পারাবত ও তিস্তা এক্সপ্রেসের পর এবার লাল-সবুজ চেহারায় সাজছে তূর্ণা-নিশীথা ও মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। পাহাড়তলি ও সৈয়দপুর কারখানায় চলছে নতুন কোচগুলোর শেষ মুহূর্তের কারিগরি পরীক্ষা। নতুন এ লাল-সবুজ কোচ দিয়ে সিলেট রুটে ননস্টপ ট্রেন চালানোর দাবি এসেছে রেল ভবনে। আর রংপুর রুটের ট্রেনগুলোতে পুরাতন রেক বদলে দেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

তবে শেষ পর্যন্ত ‘ডিও লেটার’ বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রেলমন্ত্রী-এমনটা ‍জানাচ্ছে রেল ভবন।
রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রেলের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাহাড়পুর ও সৈয়দপুর কারখানায় প্রস্তুত শেষে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হলেই কোচগুলো তূর্ণা-নিশীথা ও মহানগর প্রভাতীতে দেওয়া হবে।

ব্রডগেজ লাইনের আরও কয়েকটি ট্রেনও নতুন কোচ পাবে। এ কোচগুলো সৈয়দপুর কারখানায় প্রস্তুত প্রায়।

রেলের সৈয়দপুর কারখানা সূত্র জানায়, সেখানে এই মুহূর্তে ট্রেনে যোগ করে দেওয়ার মতো ৫০টি নতুন লাল-সবুজ কোচ রয়েছে। যেগুলোর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ চলছে। এর মধ্যে ১৪টি কোচ ট্রায়াল রান শেষে কারখানায় জায়গা না হওয়ায় পাহাড়পুরে রাখা হয়েছে। বাকি ৩৬টি সৈয়দপুর কারখানার ভেতরেই আছে। এগুলোর টুকটাক যেসব কাজ বাকি আছে সেগুলো করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ