1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

থাইল্যান্ডে জান্তার গণভোটে বিজয়ে দেশ পিছিয়ে যাবে : সমালোচনা সাবেক প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ২২১ Time View

thaiব্যাংকক, ৮ আগস্ট ২০১৬ : থাইল্যান্ডে রোববারের গণভোটের রায় জান্তা প্রণীত সংবিধানের পক্ষেই গিয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সোমবার নতুন সংবিধানকে দেশকে পেছনের দিকে ঠেলে দেয়ার পদক্ষেপ বলে এর সমালোচনা করেছেন।
দুবছর আগে ইংলাকের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ব্যাপকভাবে বিভক্ত দেশটিতে জান্তা শাসন চলছে।
নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে সংবিধানের পক্ষে ৬১.৪ শতাংশ এবং বিপক্ষে ৩৮.৬ শতাংশ ভোটার ভোট দিয়েছে। ভোটারের উপস্থিতি ছিল ৫৫ শতাংশেরও কম।
গণভোটকে কেন্দ্র করে স্বাধীন প্রচারণা ও উন্মুক্ত বিতর্ক নিষিদ্ধ ছিল। দেশটিতে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর এ গণভোট ছিল জনমতের প্রথম পরীক্ষা।
এদিকে সামাজিক মিডিয়ায় ইংলাক সিনাওয়াত্রা তার প্রতিক্রিয়ায় বলেন, আমি জনগণের সিদ্ধান্ত গ্রহণ করছি। কিন্তু আমি এ ফলাফলে বিস্মিত হইনি।
তিনি বলেন, অগণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে আমাদের দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটি দেখে দু:খ পেয়েছি।
তবে জান্তা সরকার বলছে, নতুন এ সংবিধানের মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে অস্থিরতাপূর্ণ দেশটিতে স্থিতিশীলতা আসবে এবং রাজনীতি দূষণমুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ