1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

স্কটল্যান্ডকে উড়িয়ে মূলপর্বে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬
  • ৩৩৭ Time View

5065চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্বপ্নের শুরু। ধারাবাহিকতা অব্যাহত থাকলো স্কটল্যান্ডের বিপক্ষে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কটিশদের ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করলো মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সাইফুদ্দিন এবং সালেহ আহমেদ শাওনের তোপের মুখে পড়ে ১৪২ রানেই অলআউট হয়ে গেলো স্কটল্যান্ড।

এর আগে বাংলাদেশ যুবাদের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছে স্কটল্যান্ড। দুই ওপেনার ১২ বলে তুলে নেন ৪৮ রান। এরপরই ঘটে ছন্দ পতন। ১৩ তম ওভারে দলের হয়ে ফ্ল্যাককে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একই ওভারের শেষ বলে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন ওয়াইজ শাহ।

এরপর ররি জনস্টোন আর জ্যাক ওয়ালারকে সাজঘরে ফিরিয়ে জোড়া আঘাত হানেন সঞ্জিত শাহার পরিবর্তে দলে সুযোগ পাওয়া আরিফুল হক।  দলীয় ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে স্কটল্যান্ড। এরপর শাওন আরও দুই উইকেট তুলে নিলে বিপদতা আরও বেড়ে যায় স্কটল্যান্ডের।

এর আগে এর আগে রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ যুব দল। যুব ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হিসেবে নতুন রেকর্ড গড়া শান্তর শতকে নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রান করে বাংলাদেশ।

তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি যুবা টাইগারদের।  শুরুতেই গাফফারের জোড়া আঘাতে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ গাফফারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানেই ফেরেন পিনাক ঘোষ। আর অষ্টম ওভারের শেষ বলে গাফফারের দ্বিতীয় শিকারে ফেরেন ১৩ রান করা জয়রাজ শেখ।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার সাইফ হাসান এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাআজমুল হোসেন শান্ত। ১০১ রানের দারুণ এক জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন। তবে ৩৩তম ওভারে দলীয় ১১৮ রানে  ব্যক্তিগত ৪৯ রানে সাজঘরে ফেরেন সাইফ। এরপর ক্রিজে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

চতুর্থ উইকেট জুটিতে মিরাজ এবং শান্ত গড়েন আরো একটি শত রানের জুটি। অধিনায়ক মিরাজ তুলে নেন অর্ধশতক। তবে ৪৮তম ওভারে ক্যাচ আউট হয়ে ৪৮ বলে ব্যক্তিগত ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর একপ্রান্ত আগলে রেখে সাইফুদ্দিন ও সাইদ সরকারকে সঙ্গে নিয়ে দলকে এনে ২৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন শান্ত। স্কটল্যান্ডের পক্ষে মোহাম্মদ গাফফার নেন সর্বোচ্চ ৪ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ