1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ভালোবাসা দিবসে ঢাকায় গাইবেন অঞ্জন দত্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬
  • ২১৭ Time View

5030ঢাকায় তার আসা যাওয়া বহুবার। প্রায় সময়ই বলে থাকেন শিল্পী হিসেবে তার উত্থানে ঢাকার শ্রোতাদের অবদান কলকাতার চেয়ে বিন্দুমাত্র কম নয়। এর জন্য তার কৃতজ্ঞতাও অশেষ। তাই সুযোগ পেলে, ডাক পেলেই ছুটে আসেন ঢাকার শ্রোতাদের গান শুনাতে।

সেই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসে একটি কনসার্টে অংশ নিতে আবারো ঢাকায় আসছেন ‘রঞ্জনা আমি আর আসব না’ খ্যাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত ‘অঞ্জন দত্ত লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে রেড ভেলভেট।

প্রতিষ্ঠানটির পরিচালক রেশমি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হবে এ কনসার্ট। অঞ্জন দত্তের পাশাপাশি একই মঞ্চে আরও থাকছে ব্যান্ডদল মহাকাল।

গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া অঞ্জন দত্ত অবশ্য আজকাল চলচ্চিত্র নির্মাণেই বেশি ব্যস্ত ও আনন্দ পান। এরইমধ্যে তার পরিচালনায় বেশ কিছু ছবি ব্যবসাসফল ও আলোচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ