1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

কাশিমপুরে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬
  • ১৯৩ Time View

5005গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নাসির মিয়া (৫৫)। তিনি ঢাকার কেরাণীগঞ্জের দক্ষিণ হাসনাবাদ এলাকার রমজান আলীর ছেলে।

কারাগার পাট-২ এর জেলার নাশির উদ্দিন জানান, বুধবার দুপুর ১২টার দিকে নাসির মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি নাসির মিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বছরে ১৩ নভেম্বর এ কারাগারে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আরএমও আব্দুস সালাম সরকার জানান, নাসির মিয়াকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ