1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
  • ১৩৩ Time View

4049গৃহকর্মী হত্যা ও নির্যাতন এবং গাজীপুরের পূবাইলে বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবনন্ধনে এ দাবি জানান তারা। একইসঙ্গে এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বনশ্রীতে শিশু গৃহকর্মী মুন্নী আক্তারকে হত্যা, গৃহকর্মী শিল্পীর উপর অমানবিক নির্যাতন এবং গাজীপুরের পূবাইলে বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশিপাশি দায়ী ব্যক্তিদের দৃষ্টানমূলক শাস্তি প্রদান না করলে এসব ঘটনাগুলো আরো বাড়তে থাকবে।

দেশব্যাপী গৃহশ্রমিকদের সুরক্ষায় সদ্য প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ অবিলম্বে বাস্তবায়নের দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে সংসদ সদস্য শিরিন আক্তার, শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ