1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ২০৯ Time View

4007নোয়াখালীর সেনবাগে ২০১৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবী দিবসের দিনে নাশকতা ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুর সাড়ে ১২ টায় নোয়াখালীর ৪নং আমলী আদালত (সেনবাগ-চাটখিল) বিচারিক ম্যাজিস্ট্রেট এর কাছে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. সিরাজ উদ্দিন ইকবাল তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন-পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, পৌর বিএনপির দফতর সম্পাদক মজিবুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির ৭ নেতাকর্মী।

আদালত সূত্র জানায়, ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় দীর্ঘদিন আত্মগোপনের থাকার পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, পৌর বিএনপির দফতর সম্পাদক মজিবুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির ৭ নেতাকর্মী সোমবার দুপুরে জামিন আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করতে আসলে বিজ্ঞ আদালত শুনানির পর তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও বিপ্লবী দিবসের দিনে ককটেল বিস্ফোরণ ও নাশকতার দায়ে এসআই মধুসূধন বাদী হয়ে সেনবাগ থানায় উক্ত আসামিদের নামে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ