1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
  • ১১৭ Time View

2012তুষারঝড়ের আঘাতে প্রায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থা জারি করা হয়েছে ওয়াশিংটনসহ ১০টি রাজ্যে। এছাড়া শুক্রবার থেকে শুরু হওয়া এ তুষারঝড় আগামী ৩৬ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে দিশটির আবহাওয়া বিভাগ। খবর-বিবিসির।

সংবাদ মাধ্যমে জানানো হয়, দেশের রাজধানী ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নিউইয়র্কে ক্রমেই বাড়ছে ঝড়ের প্রবণতা। এ অঞ্চলগুলোতে অবস্থানভেদে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এসব রাজ্যে প্রায় ৫ কোটি মানুষ বসবাস করে।
USA
এছাড়া তুষারঝড়ের কারণে সমস্যা দেখা দিয়েছে বিমান চলাচলে। ৪ হাজার ৬৭৫টি ফ্লাইটের যাত্রা বিলম্বসহ বাতিল বরা হয়েছে ৬ হাজার ৩০০ ফ্লাইট। যার অধিকাংশই নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার বিমানবন্দরের ফ্লাইট। প্রায় ১ লাখ ১৪ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউইয়র্কে শনিবার সকাল পর্যন্ত টানা তুষার ঝড়ে ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারের স্তূপ জমে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতর বলছে, অবস্থানভেদে নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে এক রাতেই ৩০ ইঞ্চি (76cm) পর্যন্ত তুষার জমে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ