1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

২ লাখ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১
  • ৩০২ Time View

এবার বড় ধরনের হ্যাকিং আক্রমণে পড়েছে ফেসবুক। অভিযোগ উঠেছে প্রায় ২ লাখ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এদের সবাই ভারতের ব্যাঙ্গালুরুর ফেসবুক ব্যবহারকারী। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

আক্রান্ত এসব ফেসবুক অ্যাকাউন্টে ওয়েবলিঙ্কের মাধ্যমে স্প্যামওয়ার এবং মেলওয়্যার এ বড় ধরনের হ্যাকিং কার্যক্রম পরিচালনা করেছে। এদের মধ্যে অসামাজিক (পর্নো) সাইটের বিভিন্ন লিঙ্ক দায়ী।

ভারতের পুরো ব্যাঙ্গালুরু শহরজুড়ে ফেসবুক হ্যাক আতঙ্ক ছগিয়ে পড়েছে। এ হ্যাকিংয়ের মাধ্যমে ২ লাখ অ্যাকাউন্টের সব ধরনের ব্যক্তিগত ছবি সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে। এতে ব্যাঙ্গালুরুতে বড় ধরনের সামাজিক বিপর্যয় হতে পারে বলেও বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।

এ হ্যাকিং সম্পর্কে বিশ্লেষক সূত্র জানিয়েছে, কয়েকদিনে ব্যাঙ্গলুরুতে ৫০টি পর্নো সাইটের মাধ্যমে এ শক্তিশালী স্প্যামওয়্যার অভ্যন্তরীণভাবে ছড়িয়ে পড়ে। আর এতে লিঙ্ক করা মাত্রই একে একে ব্যাঙ্গালুরুকেন্দ্রিক এ ফেসুবক ভাইরাস ছড়িয়ে পড়তে থাকে।

এরই মধ্যে ব্যাঙ্গালুরুর ২ লাখেরও বেশি ফেসবুক অ্যাকাউন্টে এ ভাইরাস ছড়িয়ে গেছে বলে সাইবারক্রাইম সূত্র জানিয়েছে। হাজার হাজার ফেসবুকের হ্যাক অ্যাকাউন্টধারী বিভিন্ন সূত্রে ফোন করে এবং ইমেইল এ ঘটনার দ্রুত সমাধান এবং সত্যতার কথা জানাচ্ছে।

এ ঘটনার প্রেক্ষিতে ফেসবুক সূত্র জানিয়েছে, আক্রান্ত অ্যাকাউন্টগুলো ফেসবুকের নিয়ন্ত্রিত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে। পলিসির বাইনে হওয়ার এবং পর্নো সাইটের লিঙ্ক থেকে বিরত থাকতে বলার পরও অনেক ফেসবুক ব্যবহারকারীরা তা মেনে চলছেন না।

আর এ কারণেই এত বড় বিপর্যয় হয়েছে বলে ফেসবুকের কারিগরি বিভাগ সূত্র জানিয়েছে। এ ঘটনার নিয়ন্ত্রণে এরই মধ্যে ফেসবুক কাজ শুরু করেছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ