1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

পুঁজিবাজার: বৃহস্পতিবার সূচক বাড়লো ১৭৯ পয়েন্ট, বেড়েছে লেনদেনও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১
  • ৩০৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টদের বুধবারের বৈঠকের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙা মেজাজে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সাধারণ সূচক ১৭৯ পয়েন্ট বেড়েছে। পাশাপাশি লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। লেনদেন হয়েছে মোট ৪১৬ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি টাকা।

পবিত্র ঈদুল আজহার ছুটির পর লেনদেনের প্রথম তিন কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক ৫৫৯ পয়েন্ট পড়ে যায়। তবে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের আন্দোলন ও পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকের খবরে সূচক ৩৩৮ পয়েন্ট বাড়ে।

বৃহস্পতিবার দিনের শুরু থেকেই সূচকের ঊধ্বগতিতে লেনদেন শুরু হয়। যা দিনের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল। দুপুর পৌঁনে একটায় ডিএসইর সাধারণ সূচক ২৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৩১ পয়েন্টে। প্রথম ৪০ মিনিট শেষে সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে উন্নীত হয়েছিল ৫ হাজার ১৩৫ পয়েন্টে। এভাবে দিনভর ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লেনেদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৮টির দাম বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের দাম। ।

একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ১৭৯ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল- বেক্সিমকো, গ্রামীণ ফোন, ন্যাশনাল ব্যাংক, এসআইবিএল, ইউসিবিএল, ফুওয়াং ফুড, মার্কেন্টাইল ব্যাংক, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা ও সামিট পাওয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ