1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

তুর্কমেনিস্তানে ধূমপান নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ১৮০ Time View

1859মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সব ধরনের তামাকজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ করে একটি নতুন আদেশ জারি করেছেন। কেউ এ আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে জরিমানারও বিধান রাখা হয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কমেনিস্তানে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট। ওই আদেশে বলা হয়েছে, কোনো দোকানে তামাকজাত পণ্য পাওয়া গেলে মালিককে শাস্তির মুখোমুখি হতে হবে। জরিমানা গুণতে হবে ১২শ মার্কিন ডলার (দেশটির মুদ্রায় যা ছয় হাজার ৯শ মানাত)।

তবে দেশটিতে ধূমপানের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্য এশিয়ার এই দেশে গণমাধ্যমের ওপর সরকারি নজরদারি ব্যাপক অাকারে রয়েছে। উত্তর কোরিয়ার পর তুর্কমেনিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে খারাপ বলে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উইথ আউট বর্ডারসের অভিযোগ রয়েছে।

ধূমপানে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধান আতাদার্দ ওডমানভকে চলতি মাসের শুরুর দিকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ