1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

যুবরাজের সঙ্গে দেখা করেছেন সেঞ্চুরিম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১৯৭ Time View

ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং যুক্তরাষ্ট্রের বোস্টনের হাসপাতাল থেকে ক্যান্সারের চিকিৎসা শেষে বর্তমানে রয়েছেন লন্ডনে। পায়ের চোটের জন্য রুটিন চেকআপের অংশ হিসেবে এমুহূর্তে শচীন টেন্ডুলকারও আছেন একই শহরে। চিকিৎসকের সঙ্গে দেখা করার পাশাপাশি সতীর্থ যুবরাজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন সেঞ্চুরিম্যান।

ফুসফুসের পাশে একটি ম্যালিগ্যান্ট টিউমার ধরা পড়ার পর বোস্টনের হাসপাতালে কেমোথেরাপি শেষ করেন যুবরাজ। বিশ্বকাপের সেরা খেলোয়াড় সতীর্থ যুবরাজ শচীনের ভক্তও বটে। বাঁহাতি এই ব্যাটসম্যান বিশ্বকাপে জেতা ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটিও উৎসর্গ করেছিলেন ৩৯ বছর বয়সী টেন্ডুলকারকে।

ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশের মাটিতে ফিরবেন যুবরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ