1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না মিশেল ওবামা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ১৮২ Time View

1817যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা ভবিষ্যতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় স্থানীয় ভোটারদের সঙ্গে আলোচনায় মিশেল সম্পর্কে এ কথা বলেন তিনি।

এ সময় ওবামা রসিকতা করে বলেন, জীবনে তিনটি বিষয় নিশ্চিত; মৃত্যু, কর ও মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল তার শিশুদের স্থূলতা রোধে কাজ করার মতো অন্যান্য কর্মকাণ্ডে অংশ নেবেন।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাষ্ট্রনেতার ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জানুয়ারির শেষের দিকে। কয়েক দিন আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ওবামা ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর জাতিসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

দেশটিতে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার বিধান না থাকায় তিনি অবসরের পরের পরিকল্পনার কথা জানান। এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে স্ত্রী মিশেলের লড়াইয়ের সম্ভাবনাকেও উড়িয়ে দেন ওবামা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ