1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

বুর্কিনা ফাসোর হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ১৩৪ Time View

1814পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। খবর- বিবিসি, রয়টার্স

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, হোটেলটির বাইরের দিকে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালানো হয়। এর পর পরই তিন থেকে চার জন মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে।

স্থানীয় একটি হাসপাতালের পরিচালক রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটিকে ঘিরে ফেলে।

ফরাসি রাষ্ট্রদূত গিলস থিবাল্ট জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ