1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

জাকার্তায় দফায় দফায় বোমা বিস্ফোরণে নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১২৫ Time View

1770ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি শপিং মলের বাইরে কয়েক দফা বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ সদস্যসহ তিন হামলাকারী রয়েছে। বৃহস্পতিবার সারিনাহ শপিংমলের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সারিনাহ শপিংমলের বাইরে দফায় দফায় অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে এখনো গোলাগুলি চলছে। এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া প্রত্যক্ষদর্শীরা রাস্তায় অনেক মানুষকে পরে থাকতে দেখেছেন। প্রেসিডেন্ট প্যালেসের কাছে ওই শপিং মলের পাশে জাতিসংঘের অফিস রয়েছে। জাতিসংঘ দূতাবাস থেকে দেড়শ’ মিটার দূরে বিস্ফোরণে এক কর্মকর্তা আহত হয়েছেন।

তবে হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরো বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয়দের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ