1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পাঠানকোটে জঙ্গি দমনের প্রশংসা করলেন মোদি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৫২ Time View

1993পাঠানকোটে গিয়ে ভারতের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আক্রান্ত বিমানঘাঁটি এবং পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন মোদি। তিনি বলেন, হামলা প্রতিরোধের সময় যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং যেভাবে তার প্রয়োগ হয়েছে, তা সন্তোষজনক।

চিরুনি তল্লাশি শেষ হওয়ার পর শুক্রবার ভারতের বিমান বাহিনী জানিয়েছিল, পাঠানকোটের ঘাঁটি পুরোপুরি জঙ্গিমুক্ত। তার পরই চূড়ান্ত হয় মোদির পাঠানকোট সফরসূচি। ঘাঁটিতে যে এলাকা দিয়ে হামলা হয়েছিল, যে এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল, সেসব ঘুরে দেখেন মোদি।

জখম জওয়ানদের সঙ্গেও তিনি দেখা করেন। তারপর আকাশপথে ঘুরে দেখেন সংলগ্ন ভারত-পাক সীমান্ত এলাকা। মোদির সফরসঙ্গী ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। বিমান সেনা, এনএসজি এবং এনআইএ-র শীর্ষ কর্তারা মোদিকে পুরো পরিস্থিতি অবহিত করেন।

মোদি বলেন, ‘‘জঙ্গি হামলার মুখে আমাদের বাহিনীর সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া এবং তা রূপায়ণ সত্যিই সন্তোষজনক। জঙ্গি হামলার মোকাবেলা ভারতের বাহিনী যেভাবে করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ