1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬
  • ১৫৭ Time View

1539জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এক দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সকাল সোয়া ১০ টায় বঙ্গবন্ধু কন্যা টুঙ্গিপাড়া পৌঁছে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন। সেখানে অবস্থান করেই তিনি সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিল, জুম্মার নামাজ আদায় ও মধ্যাহ্ন বিরতি করবেন। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এসব তথ্য জানা গেছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামলীগ কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে সভা করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা  হয়েছে। টুঙ্গিপাড়া জুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। স্পর্শকাতার স্থানে নিরাপত্তা বাহিনী মোতোয়েন করা হয়েছে। পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ