1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

সেরা নায়িকার নাম ঘোষণা করবেন রিয়াজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ২৬২ Time View

1458দর্শকপ্রিয় বেসরকারি চ্যানেল এশিয়ান টিভির সাপ্তাহিক অনুষ্ঠান মুভি বাজারের দর্শক জরিপে ২০১৫ সালের সেরা অভিনেত্রীর নাম ঘোষণা করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। মুভি বাজারের ফেসবুক পেজ www.facebook.com/moviebazarbd- এ এই জরিপ চালানো হয়।

জানা গেছে, মুভি বাজারের পেজটির জরিপে চিত্রনায়িকাদের ভক্তদের ভোটযুদ্ধে চলতে থাকে হাওয়া বদলের লড়াই। দর্শকরা তাদের চোখে প্রিয় অভিনেত্রীর ২০১৫ সালের কাজ উল্লেখ করে তার পক্ষে মতামত দেন। সে ভিত্তিতেই ফাইনাল পর্বের জন্য বাছাই করা হয়েছে মাহিয়া মাহি, অপু বিশ্বাস এবং পরীমনিকে। সেখান থেকেই একজন নির্বাচিত হবেন ঢাকাই ছবিতে ‘সেরা অভিনেত্রী-২০১৫’। আর সেই নাম ঘোষণা করবেন রিয়াজ।

Nayikaপাশাপাশি রিয়াজ তার সিনেমার নায়িকাদের নিয়ে এবং নিজের ক্যারিয়ার ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

বিশেষ মুভিবাজার প্রচার হবে বৃহস্পতিবার, ৭ জানুয়ারি বছরের প্রথম বৃহস্পতিবার রাত ১০টায়। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনায় নুরুল আলম তরিত।

Riaz-Saikot Bhai
প্রসঙ্গত, এর আগে গেল সপ্তাহের পর্বে মুভি বাজর জরিপে সেরা নায়ক হন শাকিব খান। তার নাম ঘোষণা করেন চিত্রাভিনেত্রী পূর্ণিমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ