1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভারতের সপ্তম না আফগানদের দ্বিতীয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ১৬৪ Time View

1371মঞ্চ ভিন্ন। কিন্তু চিত্রনাট্য একই। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে সেই ভারত ও আফগানিস্তান। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-আফগানিস্তান মুখোমুখি হচ্ছে আজ। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭টায়। খেলা স্টার স্পোর্টস ফোর সরাসরি সম্প্রচার করবে।

শক্তিমত্তার বিচারে দুই দলের মধ্যে এগিয়ে থাকবে আফগানিস্তানই। কারণ, দেশটির ফুটবলারদের রয়েছে বিভিন্ন বিদেশী ক্লাবে খেলার অভিজ্ঞতা। জার্মানি, ডেনমার্ক, মালয়েশিয়ার মতো দেশের ক্লাবগুলোতে খেলে আফগান খেলোয়াড়রা। এখানেই মূলত ভারতের থেকে এগিয়ে যাবে আফগানিস্তান। আর সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চাইবেন হাশেমি, হাতিফিরা।

অন্যদিকে ভারতের কোনো ফুটবলারেরই বিদেশি কোনো ক্লাবে খেলার অভিজ্ঞতাই নেই। তবে পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে ভারতই। সাফের ছয়বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে আফগানিস্তান জিতেছে মাত্র একবার, ২০১৩ সালে। এবার শিরোপা জিতলে টানা দুইবার শিরোপা জিতবে দলটি। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কার হাতে শিরোপা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ