1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

পৌর নির্বাচনে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১১৮২ Time View

1329সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ এবং শেষ পর্যন্ত মাঠে থাকা এটি তাদের শুভবুদ্ধির উদয়। এটি তাদের একটি ইতিবাচক স্ট্যান্ড। মন্ত্রী শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনে বিজয় হয়েছে জনগণের এবং গণতন্ত্রের। এখানে কেউ হারেনি। বিগত ৫ জানুয়ারির নির্বাচনে যদি এভাবে বিএনপি বয়কটের ট্রাডিশনাল কালচার থেকে সরে আসতো তাহলে দেশের রাজনীতিতে গুণগত একটি পরিবর্তনের ভালো সূচনা হতে পারতো।

এ ইতিবাচক ধারাটা অব্যাহত রেখে আগামী জাতীয় নির্বাচনে ও তারা অংশগ্রহণ করলে দেশ শুভ ফল বয়ে আনবে।

মন্ত্রী আরও বলেন, পৌর নির্বাচন যে শতভাগ শুদ্ধ হয়েছে তা আমি বলবাে না। তবে দলীয় প্রতীকে এটি আমাদের দেশে প্রথম নির্বাচন। এটি আমাদের ইতিহাসে প্রথম। সে হিসেবে আমাদের জন্য এটি প্রথম অভিজ্ঞতা।  কিছু ভুল ত্রæটি হতে পারে। কিন্তু মোটামুটি শান্তিুপূর্ণ ও ভালো নির্বাচন  আমরা করতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরও ভালো নির্বাচন করতে পারবো।

তবে এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করে তিনি বলেন, বাংলাদেশে স্থানীয় নির্বাচনে যেভাবে মারামারি খুনোখুনি হয়ে থাকে কিন্তুু সেখানে এবার মাত্র একজন লোক মারা গেছেন।

এসময় তিনি ভারতের পশ্চিমবঙ্গের দলীয় প্রতীকে নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন সেখানেও নির্বাচনে ৪০ জনের মতো লোক মারা গেছেন। অথছ যেখানে দীর্ঘ দিন ধনে গনতন্ত্রের চর্চা রয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা হয়। কিন্তু তাও কম হয়েছে। এদিক থেকে এ নির্বাচন ইতিবাচক।

এসময় তিনি পৌর নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নির্বাচনের ফলাফল প্রত্যাখান বিষয়ে বলেন, এটি তাদের দীর্ঘ দিনের ট্রাডিশান। তারা কম সংখ্যক পৌরসভায় জয় লাভ করেছে। তবে তাদের এটি শেষ কথা নয়। এ নির্বাচনের অভিজ্ঞতা থেকে তারা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের (মীর্জা), কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সালসহ দলীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ