1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

পানির দাম বাড়ছে সৌদি আরবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ১০৭ Time View

1221অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি আরবে এবছরের বাজেট ঘাটতি ৯ হাজার ৮ শ` কোটি ডলার। বাজেট ঘাটতি পূরণে দেশটিতে ডিজেল, বিদ্যুৎ এবং পানির দামও বাড়ানো হবে বলে জানিয়েছে সৌদি সরকার। খবর বিবিসি।

রাজা সালমানের অধীনে প্রথম বাজেটে আশার বিপরীতে ১৫ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে, যেখানে ব্যয় হয়েছে ধারণার চেয়ে ১৩ শতাংশ বেশি।

সৌদি আরব বলছে, দেশটির বিশালাকায় বাজেট ঘাটতি মোকাবেলার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য নিয়মিত নাগরিক সেবার উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেবে। ফলে দেশটিতে ডিজেল, বিদ্যুৎ এবং পানির দামও বাড়বে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হচ্ছে, কোনও কোনও পণ্যের ক্ষেত্রে পেট্রলের দাম শতকরা ৫০ ভাগ পর্যন্ত বাড়বে, যদিও বিশ্লেষকদের মতে তাতেও এই মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তাই থাকবে।

রাজা সালমান বলেছেন, এই বাজেটটি ঘাটতির কারণ ‘তেলের দরপতন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং পার্শ্ববর্তী কিছু দেশে অস্থিরতা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ