1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বিউটি পার্লার খুলছেন নিপুণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৯ Time View

1201অপরূপ সৌন্দর্যের অধিকারী চিত্রনায়িকা নিপুণ। সৌন্দর্যকে ধরে রাখতে কত কিছুই না করেন তিনি! জিমে যান, ডায়েট মেনে চলেন, নিয়মিত রূপচর্চাও করতে হয় তাকে।

নতুন খবর হচ্ছে, এবার নিপুণ নিজেই একটি বিউটি পার্লার খুলছেন। সেটি হবে আন্তর্জাতিক মানের। নিপুণ  জানান, অনেকদিন ধরেই ঢাকায় একটি আন্তর্জাতিক মানের বিউটি পার্লার দেওয়ার ইচ্ছে ছিল তার। এবার সেই ইচ্ছের বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে।

তার ভাষায়, ‘পর্দার মানুষ হিসেবে রূপচর্চার বিষয়ে বরাবরই সচেতন থাকতে হয়। সেজন্য অন্যদের মতো আমারও এ নিয়ে দেশ-বিদেশে নানা অভিজ্ঞতা। তবে দেশের অভিজ্ঞতাগুলো খুব সুখকর নয়। আমি চাইছি সেই অভিজ্ঞতা থেকে একটা কিছু করার।’

যেমন ভাবনা, তেমন কাজ। রাজধানীর গুলশান-১ নম্বরে খুঁজে নিলেন একটি দোকান। বর্তমানে চলছে ডেকোরেশনের কাজ।

নিপুণ বলেন, ‘পার্লারে উন্নত সেবা এবং দেখভাল করার জন্য থাইল্যান্ড থেকে আসছে ৫ বিশেষজ্ঞ বিউটি কর্মী। খুব শীঘ্রই চালু হবে পার্লারটি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ