1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শহীদদের শ্রদ্ধা জানাতে পারবেন না খালেদা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১২৩ Time View

1152মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার না করলে আগামী স্বাধীনতা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে শিল্পকলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার দেয়া ওই বক্তব্যেও প্রতিবাদে সভাটি অনুষ্ঠিত হয়।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন- তাতে তার পাকিস্তানপ্রীতি প্রকাশ পেয়েছে। পাকিস্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে প্রশ্ন তুলেছে, তা দৃঢ় করতেই তিনি (খালেদা জিয়া) এমন কথা বলেছেন। এর পেছনে তার সূক্ষ হিসাব আছে।

সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সংবিধানে স্পষ্ট লেখা আছে- ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। খালেদা জিয়াকে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান করছি। তা না হলে খালেদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়বে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ