1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ছদ্মবেশি মুক্তিযোদ্ধা মোশাররফ করিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৯০ Time View

1150হাবিব-ফরহাদ যমজ দুই ভাই। হাবিব খুব সাধারণ একটি ছেলে। অন্যদিকে ফরহাদ কোরআনের হাফেজ। মুখভর্তি দাড়ি। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এদিকে হাবিবের সাথে সুরমা নামের একটি মেয়ের গভীর প্রেম। ফরহাদও সুরমাকে পছন্দ করে। কিন্তু হাবিব ও সুরমা গোপনে বিয়ে করে ফেলে হুট করেই। একসময় সুরমা অন্তঃসত্ত্বাও হয়।

এর কিছুদিনের মধ্যেই দেশে যুদ্ধ শুরু হয়। হাবিব যুদ্ধে চলে যায়। সুরমাকে দেখভালের দায়িত্ব পড়ে ফরহাদের উপর। সেসময় গ্রামে পাকিস্তানিরা ক্যাম্প করে। ফরহাদ জানতে পারে যে হানাদারেরা হাবিবকে ধরে আনবে। সে বেগতিক দেখে দাড়ি ফেলে দিয়ে নিজেই মুক্তিযোদ্ধা সেজে হানাদারদর কাছে ধরা দেয়। এর এক ফাঁকে গল্পের মোড়  নেয় অন্যদিকে।

মুক্তিযুদ্ধের এমন গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘রবির আবির’। এটি রচনা করেছেন এলিনা শাম্মী এবং পরিচালনা করেছেন অরন্য পলাশ।

নাটকে হাবিব-ফরহাদ যমজ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম এবং সুরমা চরিত্রে দেখা যাবে এলিনা শাম্মীকে।
Karim Bhai
নির্মাতা অরন্য পলাশ বলেন, ‌‘৭১ এর ২৫ মার্চ ভয়াল রাতের কাহিনী এবং মুক্তিযুদ্ধে অসহায় বাঙালীর উপর পাকিস্তানি হায়নাদের বর্বর নির্যাতনের কাহিনি এই নাটকের উপজীব্য। মনের মত করে নাটকটি তৈরি করেছি। আশা করি দর্শক এটি দেখে সেই মুক্তিযুদ্ধের কাল অধ্যায়টা কিছুটা হলেও অনুমান করতে পারবেন।’

‘রবির আবির’ টেলিছবিতে মোশাররফ করিম, এলিনা শাম্মী ছাড়াও অভিনয় করেছেন  সামিয়া, কাজী রাজু, পলাশ আলী, মানিকসহ অনেকেই।

নির্মাতা সূত্রে জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ‘রবির আবির’ টেলিছবিতে যেকোন চ্যানেলে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ