1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ইন্টারের হয়ে খেলতে চেয়েছিলেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫
  • ২০৪ Time View

1106বরাবরই মেসি বলে এসেছেন বার্সেলোনাই তার ঘর। এখানেই তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান। তার দুঃসময়ে এগিয়ে আসায় ক্লাব বার্সেলোনাকে আলাদাভাবে গুরুত্ব দেন চার বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু সাবেক আর্জেন্টাইন তারকা হুয়ান সাবেস্তিয়ান ভেরন জানিয়েছেন মেসি একসময় ইন্টার মিলানের হয়ে খেলতে চেয়েছিলেন।

সাবেক এই আর্জেন্টাইন একসময় মেসির সতীর্থ ছিলেন। ২০১০ বিশ্বকাপে কোচ ম্যারাডোনার দলে ছিলেন ফুটবলের অন্যতম দুই সেরা তারকা। মেসি সম্পর্কে টুট্টোস্পোর্টকে ভেরন বলেন, “এটা অনেক বছর আগের কথা। একটা সময় সে আমাকে জানিয়েছিল সে ইন্টারের হয়ে খেলতে চায়। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই এটা ছিল অতীতের একটি ঘটনা”

সম্প্রতি মেসির দল বদলের গুঞ্জণ নিয়ে নান কথা চলছে ফুটবল পাড়ায়। এ প্রসঙ্গে ভেরন আরও জানান, তিনি নিজেও বিশ্বাস করেন না মেসি কখনো বার্সেলোনা ছাড়বে। বার্সেলোনা তারকা মেসি তার ক্যারিয়ারের সম্পূর্ণ সময় কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন। তবে গত কয়েক বছরে বেশ কিছু দলের সঙ্গে দল ত্যাগের আলোচনা করেছিলেন।

অন্যদিকে, তার সাবেক সতীর্থ অনেক ক্লাবের হয়েই খেলেছিলেন। তার ২০ বছরের ক্যারিয়ারে সাম্পদোরিয়া, পার্মা, লেৎসিও, ইন্টার মিলান প্রভৃতি ক্লাবের হয়ে খেলছেন ভেরন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ