1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শহীদদের অবমাননা করে খালেদার দেয়া বক্তব্য নিয়ে বিতর্কের ঝড়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৮ Time View

khaledaমহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্বাধীনতার মাসে তার (খালেদা জিয়া) এমন বক্তব্যে হতবাক দলটির নেতাকর্মীরাও।

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে দ্বিধায় থাকলে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও এসব বিষয় নিয়ে বেগম জিয়া কেন কাজ করেননি তা নিয়েও গোলক ধাঁধায় পড়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির চট্টগ্রাম মহানগরীর এক নেতা বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অনেক বড় পাওয়া। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে বিজয়ের মাসে ম্যাডাম (খালেদা জিয়া) এরকম বক্তব্য না দিলেই ভালো হতো।

এক কর্মী রিহান ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে জাতিকে বিভাজন করার চেষ্টায় মত্ত বিএনপি। তার মধ্যে আবার স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির খেলায় নেমেছেন খালেদা।

সংশ্লিষ্টরা মনে করেন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা মত থাকতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার এমন বক্তব্য অপ্রত্যাশিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ