1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

বিএসএফের বিমান বিধ্বস্ত : বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ১২৪ Time View

1085দিল্লিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হওয়ায় বুধবার অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসিন রেজা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বসূচি অনুযায়ী বুধবার সকাল ৯টায় ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে এই সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। এদিন বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়বস্তুগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরার কথা ছিল।

তবে মঙ্গলবার বিমান বিধ্বস্তের ঘটনায় তা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন মারা গেছেন। দিল্লি বিমানবন্দরের কাছে একটি দেয়ালে বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ