1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আ.লীগের ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

949দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার জন্য পুঠিয়ায় পাঁচ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দলের বিদ্রোহী প্রার্থী সাময়িক বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জিএম হিরা বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোস্তম আলী, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক খম শাহরিয়ার রহিম কনক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার হিরক।

শনিবার পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার সভাপতিত্বে এক জরুরি সভায় এ সুপারিশ করা হয়।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবিউল ইসলাম রবিকে আগামী ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে সভা থেকে ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ হ ম মনিরুল ইসলাম তাজুলকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে।

কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান লালা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক।

জরুরি সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আ ন ম মনিরুল ইসলাম তাজুল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান লালা, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ