1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৬ Time View

ecআসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেনা মোতায়েন ছাড়াই প্রস্তুতকৃত এ পরিকল্পনা শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে চূড়ান্ত করবে ইসি।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ । এছাড়াও সভায় অন্যান্য কমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে বেলা ১১টায় বৈঠক শুরু হবে। বৈঠকে নির্বাচনী আইন এবং আচরণবিধিসহ বিভিন্ন নির্দেশনা সুষ্ঠুভাবে পরিপালনের পরিবেশ সুগম করা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তাবিষয়ক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

এতে ২৩৪ পৌরসভার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ডসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইসির পক্ষ থেকে সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হলেও আপাতত সেনাবাহিনী নামানোর কোনো পরিকল্পনা নেই, যদিও বেশির ভাগ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তবে কমিশন মনে করে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেছে তাদের সাথে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ