1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

বেতন স্কেলে ‘হ্যাপি’ ক্যাডার বৈষম্যে ‘আনহ্যাপি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৩০ Time View

872ঘোষিত বেতন স্কেলে হ্যাপি হলেও ক্যাডার বৈষম্যে আনহ্যাপি প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতারা। তারা বলছেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার আগে ক্যাডার বৈষম্য দূরীকরণে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসলেও তাতে সরকার কোনো প্রকার কর্ণপাত করেনি।

ঘোষিত বেতন স্কেলের গেজেটে অসঙ্গতি রয়েছে। গেজেটটি হাতে পাওয়ার পর অসঙ্গতি চিহ্নিত করে জরুরি বৈঠকে বসে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির নেতারা। প্রশাসন ক্যাডারের মাত্র ছয় হাজার কর্মকর্তার জন্য ২৬ ক্যাডারের দেড় লক্ষাধিক কর্মকর্তা বঞ্চিত হতে পারে না বলে নেতারা মন্তব্য করেন।

আজ (বুধবার) রাতে এ প্রতিবেদকের সঙ্গে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির একাধিক নেতা আলাপকালে এ কথা বলেন। আগামী শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তাদের পূর্ব ঘোষিত জনসভা অনুষ্ঠিত হবে বলে তারা জানান।

১১ সদস্য বিশিষ্ট প্রকৃচি-বিসিএস সমন্বয় স্টিয়ারিং কমিটি ও ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (আইইবি)-এর  মহাসচিব ফিরোজ খান রাত ১০টায় এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন, বেতন স্কেলে ক্যাডার নন ক্যাডারে বেতন বৈষম্য মেনে নেয়া যায় না। একজন ক্যাডার কর্মকর্তা চাকরি পেয়ে ৮ম গ্রেডে চাকরিতে ঢুকবেন আর তারই এক বন্ধু নন ক্যাডারে চাকরি করলে ৯ম গ্রেডে ঢুকবেন তা অনৈতিক।

তিনি বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করলেও বিকল্প ব্যবস্থায় তাদের যে প্রস্তাব ছিল তার শতকরা এক শতাংশেরও বাস্তবায়ন হয়নি। তারা বড় ধরনের কোনো আন্দোলনে যাবেন কি-না এ প্রশ্নের জবাব দিতে রাজি না হলেও বলেছেন, আমরা বেতন স্কেল গেজেটটি পড়ে দেখছি। এটি পুঙ্খানুপুঙ্খরূপে খুটিয়ে দেখে তারা জরুরি বৈঠকে বসবেন। ১৯ ডিসেম্বরের পূর্ব ঘোষিত সভায় তারা কর্মসূচি ঘোষণা করবেন। তবে কী ধরনের কর্মসূচি সে ব্যাপেরে তিনি মুখ খুলতে নারাজ।

তিনি আরও বলেন, ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে শামসুল হক কমিশন সাফল্যের সঙ্গ ২১ শতকের জনপ্রশাসন কেমন হবে এই মর্মে পাঁচখণ্ডের সুপারিশ রেখেছিলেন। কিন্তু দুভার্গ্য সে প্রস্তাবনার কোনো কিছুই আজও বাস্তবায়ন হয়নি। তিনি শামসুল হক কমিশনের সুপারিশ বাস্তবায়নের জোর দাবি জানান।

কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মহাসচিব মো. মোবারক আলী বলেন, স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলে উপনিবেশিক আমলাতান্ত্রিক জটিলতা থেকে আজও মুক্তি মেলেনি।

তিনি বলেন, ছয় হাজার প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য ২৬টি ক্যাডারের কর্মকর্তাদের সুবিধা বঞ্চিত করা মোটেই কাম্য নয়। শনিবারের বৈঠকে নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে তিনি জানান। এর আগে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ