1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন বিতর্কে ককরোচ পার্টি, বিদেশি অর্থ ও পাকিস্তান যোগের অভিযোগ মোদী সরকারের আমদানির খরচ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ: অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বাণিজ্য ঘাটতি ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন সাফ ফুটবলের লড়াই শুরু ঢাকায় বরিশালে ফুটবল তুলতে নেমে কীর্তনখোলায় ডুবে কিশোর নিখোঁজ শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

যুদ্ধাপরাধীদের ক্ষমার সুযোগ বাতিল করার দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১১৯ Time View

871১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ রাষ্ট্রপতির কাছে যুদ্ধাপরাধীদের ক্ষমার সুযোগ বাতিল করার দাবি জানিয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে এ দাবি জানান।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, ডা. সুব্রত ঘোষ, যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম অপু, দফতর সম্পাদক আহমাদ রাসেল, সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ আনিসুর রহমান, সৈয়দ আবু সাঈদ নাঈম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক শেখ আবু তাহের প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতে অভিযুক্ত মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ বাতিল করতে হবে।

তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে নির্বিচারে মানুষ হত্যাকারী, নারী নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

নেতৃবৃন্দ এদেশীয় দালাল, রাজাকার, আল-বদর ও আল-শামস সদস্যদের বিচারের রায় কার্যকরের পাশাপাশি ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান।

তারা বর্বর পাকিস্তানের সঙ্গে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এদেশে পাকিস্তান দূতাবাস বন্ধেরও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ