1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

মাদারীপুরে স্কুলে বোমা বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৬০ Time View

855মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বোমা বিস্ফরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ৯টার দিকে বোমা বিস্ফোরণের ঘটে।

পশ্চিম পেয়ারপুরের স্থানীয় বাসিন্দা মাসুদ তালুকদার বলেন, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের নিচ তলায় বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও স্কুলের এক প্রান্ত থেকে অবিস্ফোরিত একটি বোমা দেখা গেছে বলেও তিনি জানান।

মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ