1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সপ্তম দিনেও দর পতনে চলছে লেনদেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৯ Time View

821ধারাবাহিক দর পতনে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে গত ৭ ডিসেম্বর থেকে টানা সাত কার্যদিবস দর পতন হচ্ছে দেশের পুঁজিবাজারে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫২০ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৯২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১৯ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১২ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। এ সময় সিএসইতে মোট ১২০টি কোম্পানি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৪১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ