1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

শুটিংয়ে মম’র আঘাতে আহত হয়েছেন মাহফুজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ২১৫ Time View

765এ কোনো নাটকের গল্প নয়। বরং একটি নাটকের শুটিং করতে গিয়ে লাক্স তারকা জাকিয়া বারী মম’র হাতে থাকা পিস্তলের আঘাতে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মাহফুজ আহমেদ।

জানা গেছে, থাইল্যান্ডে গেল ১১ ডিসেম্বর শুক্রবার শুটিং চলছিলো ‘স্যাটারডে নাইট’ নামে একটি নাটকের। দৃশ্যের প্রয়োজনেই মম পিস্তল নিয়েছিলেন হাতে। তবে দৃশ্যটি ধারণ করবার সময় মম ব্যালেন্স রাখতে পারেননি। তাই মাহফুজের মাথায় পিস্তলের আঘাতটা একটু জোরে লেগে যায়। আর তাতেই তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে।

এই ঘটনায় একেবারেই আতকে উঠেছিলেন মম। পরে মাহফুজ আহমেদ ও শুটিং ইউনিটের লোকজন তাকে স্বাভাবিক করেন।

প্রসঙ্গত, ‘স্যাটারডে নাইট’ নামের এই নাটকটির পরিচালনা করছেন রায়হান খান। নাটকটিতে মাহফুজ আহমেদ ও মম ছাড়া আরো অভিনয় করছেন মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।

‘স্যাটারডে নাইট’ নাটকের শুটিং শেষে ১৮ ডিসেম্বর পুরো ইউনিট ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ