1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বিজয় দিবসে সোবহান সাহেবের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ২০২ Time View

737বরাবরই ব্যতিক্রম গল্প আর নির্মাণে দর্শকদের মুগ্ধ করেন রেজানুর রহমান। বিশেষ দিনগুলোতে তাই বিশেষ অপেক্ষা থাকে এই নির্মাতার নাটক কিংবা টেলিছবির জন্য। সে ভাবনা থেকেই আসন্ন বিজয় দিবসেও দর্শকদের জন্য বিনোদন নিয়ে আসছেন তিনি।

স্বাধীনতার ৪৪ বছর পূর্তিতে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোর গল্প নিয়ে রেজানুর রহমান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের বিশেষ টেলিছবি ‌‘সোবহান সাহেবের সংবর্ধণা’।

টেলিছবিটির গল্পে দেখা যাবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোবহান হায়দারকে সংবর্ধণা জ্ঞাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর বিকেলে সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে তাকে সংবর্ধণা দেয়া হবে। ৬ ডিসেম্বর হঠাৎ খবর আসে এলাকার কুখ্যাত ডাকাত ও যুদ্ধাপরাধী জলিল রাজাকার পুলিশের হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে গেছে। জলিল রাজাকারকে রংপুর কারাগার থেকে দিনাজপুর কারাগারে নেয়া হচ্ছিলো। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে ছিলেন সোবহান সাহেবের ছেলে পুলিশ ইন্সপেক্টর সোহেল হায়দার।

সতর্ক প্রহরা সত্ত্বেও জলিল রাজাকার পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। চারপাশে রটে যায়- যে সময় মুক্তিযোদ্ধা বাবা সংবর্ধণা পেতে যাচ্ছেন সেই সময়ে যুদ্ধাপরাধী একজন ঘৃণ্য রাজাকারকে পালিয়ে যেতে সহায়তা করেছে সেই মুক্তিযোদ্ধারই ছেলে! গল্পে আসে মোড়। নানান রহস্য দানা বেধে ওঠে।

সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে রুদ্ধশ্বাসপূর্ণ কাহিনির এই টেলিছবিটিতে অভিনয় করেছেন ডি এ তায়েব, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ, জিয়াউল হাসান কিসলু, মাহবুবা রেজানুর, সুকর্ন হাসানসহ থিয়েটার সৈয়দপুরের শতাধিক নাট্যকর্মী।

১৮ ডিসেম্বর বিকেল ৩টা ৫ মিনিট চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন রেজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ