1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পৃথিবীর আর কোথাও এরকম ঘটনা ঘটেনি-অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১৪০ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‌ ‘২৫ মার্চের “কালো রাত্রি” একটি ‌”প্রচণ্ড কালো রাত্রি”। পৃথিবীর আর কোথাও এরকম ঘটনা ঘটেনি।’

তিনি বলেন, ‘মশাল মিছিল অর্থই হচ্ছে, অন্ধকারকে দূর করে আলো নিয়ে আসা। মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করতে গিয়ে যারা জীবনকে বাজি রেখেছিলেন, তাদের শ্রদ্ধা জানাতেই আমরা শহীদ মিনারে আলোর মিছিল নিয়ে সমবেত হয়েছি।‘

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধ একটি মানবতাবিরোধী বিরোধী অপরাধ। এর বিচার কাজ শুরু হয়েছে এবং তা চলবে।‘

রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ২৫ মার্চ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানান।

তিনি প্রয়োজনে এ বিষয়ে সংসদে বিল উত্থাপনেরও দাবি জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘এ সরকারের আমলেই যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার শুরু হয়েছে এবং এ সরকারের আমলেই তা শেষ হবে।‘

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘যারা গণহত্যার দোসর ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের বিচার কাজ শুরু করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পরই আবার ষড়যন্ত্র শুরু হয়।‘

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়ে এবং পুরস্কৃত করে জাতিকে বার বার অপমানিত করা হয়েছে।‘

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার নিয়ে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছিল, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ব্যাপারেও সেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এদের প্রতিরোধ করতে হবে।‘

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক সেনাপ্রধান কেএম শফিউল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ