1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক!

রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ২২২ Time View
1449672989বাংলাদেশে সাইপ্রাস, সার্বিয়া ও উরুগুয়ের নবনিযুক্ত দূতেরা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। এই অনাবাসিক দূতদের মধ্যে রয়েছেন সাইপ্রাসের হাইকমিশনার ডোমোট্রাস এ. থিওফিল্যাকটু, সার্বিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির মারিক ও উরুগুয়ের রাষ্ট্রদূত কার্লস ই অরলান্দো বোনেট।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন একথা জানান।
হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এখানে তাদের দায়িত্ব পালনকালে সাইপ্রাস, সার্বিয়া ও উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে।
প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপতি আরো আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই তিন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে।’

খবর বাসসের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ