1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের জঙ্গল সলিমপুরে ফের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যা বললেন এসপি মাসুদ

ইরানে সোয়াইন ফ্লুতে ৩৩ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৩১৪ Time View

601ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। গত তিন সপ্তাহের মধ্যে এসব মানুষ মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি-আকবর সায়ারি সতর্ক করে বলেন, রাজধানী তেহরানসহ দেশের অন্যান্য অঞ্চলেও সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়তে পারে।

এইচ১এন১ ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। ২০০৯ সালে প্রথম মেক্সিকোতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেরমান প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত অন্তত ৬ শ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ