1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

১৫ কুর্দি নারী যোদ্ধাকে হত্যা করেছে তুর্কি সেনারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মার্চ, ২০১২
  • ২৯৭ Time View

তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সংগঠন পিকেকে’র নারী শাখার ১৫ জন যোদ্ধাকে হত্যা করেছে তুর্কি সেনারা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বিতলিস প্রদেশে সেনাদের সঙ্গে ওই নারী যোদ্ধাদের সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে।

শনিবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাতোলিয়া এক সরকারি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, প্রদেশের গ্রাম এলাকায় সংঘর্ষ বাধে। এ অঞ্চলটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়।

স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের এমন অনেকগুলো নারী ইউনিট রয়েছে। তার মধ্যে একটি ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলো।

ইরাক সীমান্তের কাছে মাউন্ট কুদির কাছে পিকেকে’র বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার একদিন পরেই এই সহিংসতার ঘটনা ঘটল। গত শুক্রবারের অভিযানে সাতজন পুলিশ এবং ছয় জন বিদ্রোহী নিহত হয়।

শনিবারের ঘটনায় কোনো তুর্কি সেনা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের দমন অভিযানে গত বছরের ডিসেম্বরে ইরাক সীমান্তে তুরস্কের বিমান হামলায় ৩৪ জন কুর্দি চোরাকারবারি নিহত হয়। সেনারা অবশ্য তাদের পিকেকে সদস্য বলে ভুল করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ