1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ বিশ্ব জ্বালানি সংকট মোকাবিলায় গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক!

ইসির অনুমতি ছাড়া বদলি নয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ৩১১ Time View

361পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের পর ১৫ দিন পর্যন্ত নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া বদলি না করতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হচ্ছে। এছাড়া পৌর নির্বাচনী এলাকায় ভোটের সময়ে কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন, অনুদান, বরাদ্দ বা অর্থ ছাড় না দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইতোমধ্যেই চিঠি দিয়েছে ইসি।

ইসির সূত্র জানায়, ইসির নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে এই চিঠি দেওয়া হবে। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাহী ও বিচারিক হাকিম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দায়িত্বে নিয়োজিত থাকেন।

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী কোনো ব্যক্তি নির্বাচন সংক্রান্ত কাজে দায়িত্বপ্রাপ্ত হলে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত ইসির অধীনে থাকেন।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময় ইসিকে সব নির্বাহী কর্তৃপক্ষ সহায়তা দেবে। নির্বাচন কর্মকর্তাদেরও ইসির অনুমতি ছাড়া বদলি না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করবে।

নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ নয় :
নির্বাচনী এলাকায় ভোটের সময়ে কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন, অনুদান, বরাদ্দ বা অর্থ ছাড় না দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইতোমধ্যেই চিঠি দিয়েছে ইসি। সেইসঙ্গে নির্বাচনপূর্ব সময়ে ভিজিডি ও ভিজিএফ কার্ড দেওয়া এবং ত্রাণ বিতরণ বন্ধ রাখতে খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ