1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

যুদ্ধবিমান ভূপাতিত তুরস্কের বিরাট ভুল : পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৫ Time View

389জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেলবাণিজ্য রক্ষা করতেই তুরস্ক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে উল্লেখ করে এ ঘটনাকে একটি ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুতিন বলেন, তুরস্কে তেলের সরবরাহ রক্ষা করার ইচ্ছা থেকেই বিমানটিকে হামলার করা হয়েছিল। আর এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে।

এছাড়া আইএসের কাছ থেকে তুরস্ক যে তেল নিচ্ছে রাশিয়ার কাছে তার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানান ভ্লাদিমির পুতিন।

গত ২৪ নভেম্বর মঙ্গলবার সিরিয়া সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ঘটনায় এক রুশ পাইলট নিহত হয়েছেন এবং আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেছে তুরস্ক। একইসঙ্গে ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না বলেও জানিয়েছে তুর্কি সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ