1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ডিএসই’র লেনদেন ৪৫৫ কোটি টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

372সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। হ্রাস পেয়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ দিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক অপরিবর্তিত থাকলেও অন্যান্য সূচক সামান্য বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৫০ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত আছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ