1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১৫৮ Time View

319চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আনসারুল ইসলাম (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

আনসারুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামের এরফান আলীর ছেলে এবং মোবারকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আনসারুলকে তার মোবারকপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আনসারুলের বিরুদ্ধে নাশকতাসহ ১০টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ