1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

জেলা হচ্ছে সুন্দরবন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১৮৮ Time View

266ভারতের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের পর আরো একটি জেলা হচ্ছে সুন্দরবন। আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার সন্দেশখালিতে এক সরকারি সভায় তিনি এ কথা বলেন।

মমতা বলেন, আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি, আগামীতে বসিরহাট, ঝাড়গ্রামকে নতুন জেলার মর্যাদা দেয়া হবে।

রাজ্যের প্রত্যন্ত এলাকা সুন্দরবন। দূরত্বের কারণে অনেক সময়ই এলাকাবাসীর কাছে সরকারি সেবা পেতে দেরি হয়। এই প্রেক্ষাপটে সুন্দরবনকে নতুন জেলা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর মতে, বড় জেলা ভেঙে ছোট ছোট জেলা তৈরি হলে প্রশাসনিক কাজ আরো মসৃণ হবে। গতি পাবে উন্নয়ন।

এদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অবস্থান ভারত ও বাংলাদেশে। আবার ভারতের ৪ হাজার ১১০ বর্গকিলোমিটারের মধ্যে ১ হাজার ৭ শ বর্গকিলোমিটার এলাকা রয়েছে ২৪ পরগণা জেলার অন্তর্গত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ