1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের কর্মীসহ আটক ৪৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

253নাশকতার অভিযোগে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ কর্মীসহ বিভিন্ন মামলায় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ঝিনাইদহ সদর থেকে ১২ জন, শৈলকুপা থেকে ১০ জন, মহেশপুর থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন, কালীগঞ্জ থেকে ৮ জন ও কোটচাঁদপুর উপজেলা থেকে ২ জনকে আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ বলেন, জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা আশঙ্কায় ও বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জন বিএনপি-জামায়াত কর্মী রয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ