1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

কুন্দুজের হামলা মানবিক ভুল : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ১২৭৮ Time View

197আফগানিস্তানে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ারস (এমএসএফ) এ হাসপাতালে বিমান হামলার ঘটনাকে মানবিক ভুল বলে উল্লেখ করছে যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা। তারা বলছেন, কারিগরি ত্রুটি ও ভুলের কারণে ওই হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

কুন্দুজে হামলার ওই ঘটনার পর মেডিসিনস সান ফ্রন্টিয়ারস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে এবং এটি যুদ্ধাপরাধের শামিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তদন্ত কমিটি ওই ঘটনা তদন্ত করে ভুল খুঁজে পেয়েছে।

আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন ক্যাম্পবেল বলছেন, হাসপাতালে হামলার ঘটনা খুবই দু:খজনক। বিমান চালকদের ভুল ভাবনার কারণে ওই হামলা হয়েছে।

জেনারেল ক্যাম্পবেল বলেন, বিমানের ক্রুরা মনে করেছিল তারা তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের একটি কম্পাউন্ডে হামলা চালাচ্ছে। পুরোপুরি সিস্টেমের ব্যর্থতার কারণে এ ভুল হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন বাহিনী ওই হামলার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তারা এমএসএফ এর সেন্টারে হামলা চালাচ্ছে সে বিষয়ে জানতো না। তবে তালেবান জঙ্গিরা যে ভবনে আত্মগোপন করেছিল সেই জায়গা ছিল কয়েকশো মিটার দূরে। বিমান হামলার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৩ অক্টোবর কুন্দুজে এমএসএফ সেন্টারে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয় যার মধ্যে ১৪ জনই ছিলেন সংস্থাটির কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ