1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সংসদে আবুল কাসেমের জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ৯৬ Time View

165চট্টগ্রাম- ৪  (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাসেমের নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ আ.স.ম, ফিরোজ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদের হুইপ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুনগ্রাহী এ জানাজায় শরীক হন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনা,স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমবিএম আবুল কাসেম। তিনি কিডনি রোগে ভুগছিলেন।  সর্বশেষ অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ